সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি---== “কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মোঃ হেলালকে গ্রেফতার করেছে র্যাব-১১।’’
গত ২২/০৩/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ০৩১০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ^রোডস্থ ফ্লাইওভারের নিচে রেলক্রসিং এ যাত্রীবাহী বাস মামুন স্পেশাল ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাসে থাকা ভিকটিম সোহেল রানা সহ ১২ জন নিহত হয় এবং ২৪ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল রেলক্রসিং এর কর্তব্যরত গেটম্যান রেলক্রসিং এর গেট বন্ধ না করার কারণে উক্ত দূর্ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনায় ভিকটিম সোহেল রানা (৪৬) এর খালা শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-২৩/০৩/২০২৬ ইং, ধারা-৩০৪ক/৩৩৮/৪২৭ পেনাল কোড-১৮৬০। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। আলোচিত এই মর্মান্তিক ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী আসামীদের গ্রেফতারের জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা অনুযায়ী এই মর্মান্তিক ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪/০৩/২০২৬ ইং তারিখ ১৯২০ ঘটিকায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত ০১ নং আসামী মোঃ হেলাল (৪১), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-কোদালিয়া, ডাকঘর-কালিকাপুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দূর্ঘটনায় কবলিত যাত্রীবাহী মামুন স্পেশাল বাসটি ইং-২১/০৩/২০২৬ ইং তারিখ সন্ধায় যশোর থেকে লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা করে। ২২/০৩/২০২৬ ইং তারিখ রাত্র আনুমানিক ০৩১০ ঘটিকায় বাসটি কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ^রোডস্থ ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ওয়ান আপ ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের সাথে বাসটি আটকে যায় এবং ট্রেন বাসটিকে টেনে হিচড়ে দুমড়ে মুচড়ে প্রায় ০১ কিলোমিটার দূরে নিয়ে যায়। এই দূর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে ভিকটিম সোহেল রানা (৪৬) সহ ১২ জন নিহত হয় এবং ২৪ জন আহত হয়। আহতদেরকে চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং পরবর্তীতে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গত ২২/০৩/২০২৬ ইং তারিখ রাতে ঘটনাস্থল রেল ক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে থাকা এজাহারনামীয় ১নং ধৃত আসামী মোঃ হেলাল (৪১) তার দায়িত্ব অবহেলা করে রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় উল্লেখিত বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে উক্ত ঘটনায় নিজের দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com