সিটিভি নিউজ।। কুমিল্লার ২ নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অবস্থিত ‘সততা বেকারী’তে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর, কুমিল্লার গণমানুষের নেতা কাজী দ্বীন মোহাম্মদ ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন।
তিনি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টে সমব্যথী হয়ে সান্ত্বনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “এই ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, আদর্শ সদর উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা একেএম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সদর উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, দুর্গাপুর ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলাম, নায়েবে আমীর গিয়াস উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে বেকারীটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ২৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com