নাফ নদীতে মাছ ধরায় ফেরার আশায় জেলেরা সমন্বিত উদ্যোগে দ্রুত সমাধানের আশ্বাস

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============
কক্সবাজার টেকনাফ নাফ নদীতে জেলেদের মৎস্য আহরণ কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আলোচনায় টেকনাফ সিমান্তে নাফ নদীকেন্দ্রিক মৎস্যজীবীদের হালনাগাদ তালিকা প্রণয়ন, জেলেদের নৌযানের লাইসেন্স প্রদান, ভিওপি (বর্ডার আউটপোস্ট) এর তত্ত্বাবধানে জেলে ঘাট পরিচালনা এবং সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

বিশেষ করে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করার প্রস্তাব উঠে আসে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মানবপাচারকারীদের শনাক্ত করে তালিকা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

সভায় এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যেই নাফ নদীর জেলেরা আবারও নিরাপদে মাছ শিকারে যেতে পারবেন বলে আশা করছি।”

তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় স্থানীয় জেলেরা আর্থিক সংকটে পড়েছেন। ফলে দ্রুত কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছে উপকূলীয় এই জনপদের হাজারো মৎস্যজীবী। সংবাদ প্রকাশঃ ২৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন