সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:=============
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপন করেছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬ খ্রিঃ) বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ মাসুদ এর বাড়ির উদ্যানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের কমিটি, উপ-কমিটি ও বিভিন্ন এলাকার সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য
র্যালি,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র'র পুরস্কার বিতরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সুজনের সভাপতি ও আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ নাজমুল হাসান নাহিদসহ অনেকে।
উপস্থিত অতিথিরা সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, মানবিক কাজে তরুণদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আগামী দিনে "টিম ওয়াহেদপুর" সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ইফতেখার আহমেদ মাসুদ বলেন, আমরা এক বছরের পথচলায় ছোট ছোট মানবিক উদ্যোগ গ্রহণ করেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সমাজসেবামূলক কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন, টিম ওয়াহেদপুর সংগঠনটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। গত এক বছরের সাফল্য সম্ভব হয়েছে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের শ্রম,সময় এবং পরামর্শের কারণে। এটি সবার সংগঠন, ভবিষ্যতেও সমাজসেবায় কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
৪ নং সুবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, সমাজ সেবক কাজী মোঃ নুরুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
এসময় বক্তারা বলেন,
আমাদের সিংহভাগ জনগণের বসবাস গ্রামীণ। বাংলাদেশের উৎপাদন, সামাজিকতা, প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক ও কৃষ্টিসভ্যতার ধারক ও বাহক হচ্ছে বাংলার গ্রাম। আমরা যাকে গর্ব করে বলি গ্রাম-বাংলা। এক কথায় বলতে গেলে বাংলাদেশে সমৃদ্ধি চালিকা শক্তির ভিত্তি হচ্ছে গ্রামীণ পটভূমি। গ্রামই আমাদের চেতনার উদ্ভাস। গ্রামই আমাদের অস্তিত্ব ও প্রেরণার শক্তি। আমাদের এ নগর সভ্যতার সিংহভাগের অবদান গ্রাম-বাংলার। আমাদের ভোগ ও বিলাসী জীবনের জোগান দাতাও গ্রাম-বাংলা। তার পরও দুঃখজনকভাবে আমরা অনেক সময় ভুলে যাই যে গ্রাম-বাংলা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত বা প্রসিদ্ধ নয়। বরং গ্রাম-বাংলা প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অবারিত ক্ষেত্র। তাই গ্রামের প্রতি ভালোবাসা, গ্রামকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ এই বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় সমৃদ্ধ করবে, এতে কোনো সন্দেহ নেই। সবার সহযোগিতা ও মতামতে ভিত্তিতে ওয়াহেদপুর হবে একটি আদর্শ গ্রাম। সংবাদ প্রকাশঃ ২৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com