আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—কুমিল্লায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

সিটিভি নিউজ।। দেলোয়ার হোসাইন আকাইদ কুমিল্লা প্রতিনিধি=============
কুমিল্লায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পরবর্তী সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাজনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য উপলক্ষ। এই পুনর্মিলনী আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করে। দলকে এগিয়ে নিতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় একমাত্র শক্তি হচ্ছে আমাদের ঐক্য। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের অবস্থান আরও সুসংহত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারন সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছবিঃ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন