সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান ====
কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
বহত্তর চৌয়ারা আল-ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেল ৫টায় চৌয়ারা মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
আল-ইসলাম যুব সংঘের সভাপতি অধ্যাপক ড. মু. সাইফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ও এলাকার কৃতিসন্তান প্রফেসর ডা. মো. মশিউর রহমান মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আল-ইসলাহ যুব সংঘের স্থায়ী নির্বাহী পরিষদের সভাপতি এই এলাকার কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোছলেহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং এলাকার কৃতিসন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক।
অর্থ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংঘের সাবেক সভাপতি মাস্টার মোসলেহ উদ্দিন, সাবেক সেক্রেটারি জাহান্গীর আলম, প্রতিষ্ঠাকালীন সদস্য চৌয়ারা বাজার বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহআলম, সাবেক সেনা কর্মকর্তা -আব্দুল বারী, সংগঠনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম,মাও.আজহারুল ইসলান তানবীর, সেক্রেটারী-মাইনুল ইসাল,সাংগঠনিক আব্দুল হান্নান,এবং অফিস ও পাঠাগার সম্পাদক হাফেজ ইমরানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি - ডা. মো. মশিউর রহমান মজুমদার,
প্রধান বক্তা-মো.মোছলেহ উদ্দিনকে অতিথি বরণ ক্রেস্ট এবং আল-ইসলাম যুব সংঘের সভাপতি- অধ্যাপক ড. মু. সাইফুল হক চৌধুরী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল-ইসলাম যুব সংঘের কার্যকরী পরিষদ সদস্য ড.ওমর ফারুককে সদ্য PhD ডিগ্রী অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, বিগত তিন যুগ ধরে আল-ইসলাম যুব সংঘ একাডেমিক কোচিং,শিক্ষা উপকরণ, ফ্রী চিকিৎসা ক্যাম্প, ঈদ সামগ্রী বিতরণ, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং সকল অসামাজিক কার্যকলাপ দূরকরণ,অসহায় মানবতার সেবায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এটি একটি অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ইসলামী সংস্কৃতির বিস্তার এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং একটি আদর্শ সমাজ গঠনে আল-ইসলাম যুব সংঘ প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতে সংগঠনটির স্থায়ী কমপ্লেক্স প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
বক্তারা আরও বলেন, সৎ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তাকওয়াপূর্ণ জীবনযাপনের চর্চা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে একটি ঈদ র্যালি বের করে ঈদের শুভেচ্ছা জানানো হয়, যা চৌয়ারা বাজার প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে সমাপ্ত হয়। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com