সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==========
কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ রবিবার দিনব্যাপী বরুড়া পৌরসভার কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় মাঠে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোঃ কায়সার আলম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক, সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী।
এসময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মহিলা দলের শাহিনা মমতাজ হ্যাপি, বরুড়া পৌরসভা মহিলা দলের আহ্বায়ক কুহিনূর কবিতা
এডভোকেট নাজমুস সাদাত প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেন কল্লোল এবং বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম।
এদিন বরুড়া উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক দলের নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দুপুরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com