কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে অস্ত্র-গুলিসহ কুখ্যাত পলাতক আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ================কক্সবাজার সদর উপজেলায় র‍্যাব-১৫ এর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ হত্যা ও মাদক মামলার এক কুখ্যাত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২২ মার্চ ২০২৬ তারিখে কক্সবাজার সদর এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লিংকরোড সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁ’য় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টহল দল।

বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে পরিচালিত ওই অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কাশেম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে এগুলো বহন করছিলেন বলে স্বীকার করেন। একই সঙ্গে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানান তিনি।

র‍্যাব জানায়, আবুল কাশেমের বিরুদ্ধে পূর্বে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে, যা তাকে স্থানীয়ভাবে চিহ্নিত অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন