পদুয়ার বাজার সংঘটিত ট্রেন-বাস দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন==মন্ত্রী হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন

সিটিভি নিউজ।। কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ে সংঘটিত মর্মান্তিক ট্রেন-বাস দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, রেলপথ, সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব,কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া মহোদয়।
পরিদর্শনকালে তারা দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুচিকিৎসা নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের নির্দেশনা দেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ প্রকাশঃ ২২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=