কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: রেল চলাচল স্বাভাবিক

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি================
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষের প্রায় ৬ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল শনিবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় বাসটিকে এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেন। এতে ১২ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজন ভর্তি রয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এর মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।
এছাড়া আহত আরও ১৮ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক ডা. অজয় ভৌমিক। সংবাদ প্রকাশঃ ২২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন