বরুড়া ক্লাব’৯২এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ===== শুক্রবার ২০ মার্চ ২০২৬ইং ৩০শে রমাদান বরুড়া ক্লাব ‘৯২ এর উদ্যোগে বরুড়া উপশহরের উপকন্ঠে অবস্থিত রেড উইং হোটেল এন্ড রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বরুড়া ক্লাব’৯২-এর সিনিয়ার সহ-সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে বন্ধুত্বের বন্ধনের সুদৃঢ়তায় ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা সদস্য বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জহিরুল ইসলাম লিটন, সিবিএ নেতা মোস্তফা কামাল শাহীন, সরকারী কর্মকর্তা শরফে উদ্দীন মোহাম্মদ সোহেল, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, ডাঃ সাইফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ বাবু দুলাল বৈষ্ণব, বিশিষ্ট ব্যাংকার ক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউনুর রহমান রেজা, নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন,চিরকুমার সৈয়দ মহসিন চৌধুরীসহ প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যাংকার ও ক্লাব সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান চৌধুরী মহসিন।
আলোচনাশেষে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য সুনামগঞ্জ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অলি উল্যাহ।
সভাপতির সমাপনী বক্তব্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান সকলকে। সংবাদ প্রকাশঃ ২১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=