এনসিপি নেতা নাভিদ নওরোজ শাহ্ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্। সংগঠনটির পক্ষ থেকে আজ তিনি নগরীর ঠাকুরপাড়া মডার্ণ স্কুল মাঠে মহানগর এনসিপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন।
কর্মসূচির মাধ্যমে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সমাজের সচেতন মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। এনসিপি সবসময় মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এর পাশাপাশি এনসিপির পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ২১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=