শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

সিটিভি নিউজ ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে নসিমন চালক সাব্বির হোসেন। নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাদপুর ড্রাগণ বাগানের সামনে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মনোয়ার হোসেন। আহত হয় নসিমন চালক সাব্বির। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=