কারাগারেই ঈদ কাটাবেন সাবেক ছাত্রদল নেতা মোতালেব হোসেন, পরিবারের আহাজারি

সিটিভি নিউজ।। সংবাদদাতা জানান ================
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবদল নেতা মোঃ মোতালেব হোসেন কারাগারেই ঈদ উদযাপন করবেন।
জানা গেছে, তিনি কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় জামিনের জন্য গত ৪ মার্চ ২০২৬ তারিখে আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
জামিন না পাওয়ায় আসন্ন ঈদ কারাগারেই কাটাতে হবে মোতালেব হোসেনকে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলার শিকার হয়ে আসছেন। তারা অভিযোগ করেন, বিগত সরকার ও বর্তমান সময়েও একাধিক মামলায় তাকে হয়রানির মুখে পড়তে হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মোতালেব হোসেন বর্তমানে অসুস্থ এবং তার একটি হাত ভাঙা অবস্থায় রয়েছে। এ অবস্থায় কারাগারে তিনি কষ্টে দিন পার করছেন বলেও জানানো হয়।
মোতালেব হোসেনের বড় ছেলে মোঃ মুজাহিদুল ইসলাম মিতুল বলেন,
“আমরা বহু ঈদ বাবাকে ছাড়া কাটিয়েছি। বাবাকে ছাড়া ঈদ যে কত কষ্টের, তা ভাষায় প্রকাশ করা যায় না। দ্রুত আমার বাবার মুক্তি চাই।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মুনিরুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে তার বাবার মুক্তির জন্য আকুল আবেদন জানান। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন