মুরাদনগরে ছাত্রদলের নেতা অপকর্মের বিচারের দাবী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ==================নিজ এলাকায় দর্শীয় প্রভাব দেখিয়ে নেতিবাচক প্রভাব বিস্তার ও এলাকাবাসীর সাথে নিয়মিত খারাপ আচরণ করায় মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত (হাসিবুল) এর দলীয় পদ বাতিল ও তার পরিবার কে বয়কট ঘোষণায় বিক্ষোভ মিছিল করেছে কামারচরের সর্বস্তরের জনগণ। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা কামাল্লা ইউনিয়ন কামারচর গ্রামের বাজারে স্থানীয় নারী ও পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন।

কুমিল্লা জেলা উত্তর যুগ্ম আহবায়ক সদস্য নোমান আহমেদ কামাল্লা ইউনিয়ন বিএনপি নেতা মাহবুব আলম, কামাল্লা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, নাছির উদ্দীন নয়ন, ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান, হালিমা বেগম সহ দুই শতাধিক স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন। বক্তারা বলেন,
ইয়াছিন আরাফাত (হাসিবুল) উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক নাম পদবী ব্যবহার করে নারী কেলেঙ্কারী, জমি দখল, মানুষের টাকা আত্মসাৎ করছে কয়েক মাস ধরে। মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কাছে তার পদ পদবী বাতিলের দাবি জানিয়েছেন।
সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন