সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ=================
দিনাজপুর-৫ পার্বতীপুর ও ফুলবাড়ী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ লাখ টাকা, ৭০০ শাড়ি,দলমত নির্বিশেষে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সহায়তা বিতরণ করা হয়।
দিনাজপুর-৫ আসনের সাংসদ আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি সংসদীয় আসনে বরাদ্দ এসেছে। পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জন্য মোট ১০ লাখ টাকা ও ৭০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় ৭ লাখ টাকা ও ৪৫০টি শাড়ি এবং ফুলবাড়ী উপজেলায় ৩ লাখ টাকা ও ২৫০টি শাড়ি বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল দুস্থ মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা বিএনপির নেতা অহিদুল হক সরদার, আকরাম হোসেন মাস্টার, যুবদল নেতা আতিকুর রহমান স্বপন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল রহমান চাঁদ আলী, সোহেল মারুফ ভিপি স্বপন ও ব্যবসায়ী আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদকে সামনে রেখে দুস্থদের হাতে নগদ সহায়তা ও বস্ত্র পৌঁছানোয় স্বস্তি ফিরেছে উপকারভোগীদের মধ্যে। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com