টেকনাফে ১৫ কেজি গাঁজা জব্দ মূল্য প্রায় ৬ লাখ টাকা

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি============= কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৮ মার্চ ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার কলেজপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত গাঁজার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন