ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে “নিরাপদ চালক চাই”সংগঠনের সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:==============

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে “নিরাপদ চালক চাই” সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮মার্চ) দুপুরে এ
কুমিল্লা মহানগরীর পুলিশ লাইন এলাকার সড়কে যাত্রী এবং যানবাহন চালকদের কাছে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ চালক চাই, বাংলাদেশ সংগঠন এর আয়োজনে লিফলেট ও স্টিকার বিতরণ ও আলোচনা সভা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ চালক চাই বাংলাদেশ সংগঠন এর সভাপতি মোঃ আজাদ সরকার লিটন, সংগঠনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, সুজন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, ইয়ুথ ক্যাটেট চেয়ারম্যান মজিবুর রহমান, মোহাম্মদ আলী ফাউন্ডেশনের সভাপতি বোরহান মাহমুদ কামরুল,সহ সভাপতি একেএম সাইফুল রহমান, নিরাপদ চালক চাই বাংলাদেশ সংগঠন এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ,কবি মোঃ আবদুল আবদুল আউয়াল সরকার, কবি শিপন হোসেন মানব, ফারুক হাজারী
মানবিক টিমের সভাপতি আবদুল হান্নান, জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সম্পাদক কাওসার,
সংগঠন এর নির্বাহী সদস্য সেলিনা আক্তার, সানজিদা রোমানা, প্রীতি আক্তার,
কবি ইয়াছিন, প্রচার সম্পাদক সাংবাদিক আবদুর রহমান সাইফ, আক্তার হোসেন প্রমুখ।

এ সময় সংগঠনের সদস্যরা সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পথচারীদেরও নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হওয়া এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে সচেতন করা হয়।

এসময় বক্তারা বলেন,ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়শই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। চালকদের প্রশিক্ষনের ব্যবস্থা করে দক্ষ করার দাবি জানান।
দুর্ঘটনা কমিয়ে আনা এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন করা। লিফলেট বিতরণের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন