র‌্যাব-১১ কর্তৃক মহাসড়কে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”=== ঈদুল ফিতর কে সামনে রেখে নিরাপত্তা জোরদার করণের অংশ হিসেবে র‌্যাব-১১ কর্তৃক মহাসড়কে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন ও যানবাহন মনিটরিং প্রসঙ্গে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী-৩৮৩ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-০৩ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায়-২০৯ জন গ্রেফতার, ধর্ষণ মামলায়-১২১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৬ টি অস্ত্র, ১৫১৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬১০ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি-১০৮ জন অপহরণকারী গ্রেফতারসহ-১২০ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত-১৩৪ জন, জেল পলাতক-৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৭৮৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও এর আশে পাশের এলাকায় র‌্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা। ঈদ উৎসবকে কেন্দ্র করে বিপনী বিতান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জনসাধারণের সমাগম অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। এই সুযোগ কাজে লাগাতে চোর, ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্যদের সক্রিয়তা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাত পর্যন্ত কুমিল্লা শহরের কান্দিরপাড়, পদুয়ার বাজার বিশ^রোড, কোটবাড়ী বিশ^রোড এলাকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম পরিচালনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তল্লাশীর কার্যক্রম চলমান রয়েছে।

জননিরাপত্তা বিধানের পাশাপাশি কুমিল্লার শহরের বিভিন্ন স্থানে পরিবহন কাউন্টারে প্রকৃত ভাড়ার পাশাপাশি যাত্রীসেবার মান নিশ্চিতকরণে তদারকি কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ ও যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র‌্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন