বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ

সিটিভি নিউজ।। বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীমউদ্দীন ।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই তাদের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা। প্রতিটি শব্দ হোক জবাবদিহিতার দাবি, প্রতিটি প্রতিবেদন হোক অন্যায়ের বিরুদ্ধে একটি শক্ত বার্তা।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করবো। প্রতি মাসে একবার প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সকল কর্মকান্ডের জবাবদিহিতা করব। আগামী দিনগুলোতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, জেলা বিএনপি’র সদস্য ইউসুফ পাখি, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুসলেহ উদ্দিন, আব্দুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, আশিক ইরান, মোহাম্মদ তাজুল ইসলাম, রাকিবুল ইসলাম রনি, মোঃ মহিউদ্দিন. মোহাম্মদ কিবরিয়া, মারুফ আহমেদ।
আলোচনা শেষে প্রেসক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, আতপ চাল, সেমাই, কিসমিস ও দুধ প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=