জগন্নাথপুর ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, আদর্শ সদর, কুমিল্লা মহানগরীর উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর জননেতা কাজী দ্বীন মোহাম্মদ, মহানগরীর সহকারী সেক্রেটারী মোশাররফ হোসেন, জগন্নাথপুর ইউনিয়ন আমীর মো: জামাল উদ্দীন, সেক্রেটারী মো: মাহফুজসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=