সিটিভি নিউজ।। মো: তপন সরকার, হোমনা, সংবাদদাতা জানান =====
কুমিল্লার হোমনায় অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরের আসবাবপত্র, চাল-ডাল, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন পাথালিয়াকান্দি গ্রামের মরহুম মো. কাশেম সরকারের পরিবার।
গতকাল বুধবার (১৭ মার্চ) বিকেলের দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের বধু বাড়িতে ক্ষতিগ্রস্ত আল আমিন এর হতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন পরিবারের পক্ষে মাত্রা নার্সারির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.হাবিবুর রহমান (হাবিব)।
মো.হাবিবুর রহমান (হাবিব) বলেন, প্রবাস থেকে আমার দুই ভাই গোলাম কিবরিয়া ও সাখাওয়াত এ খবর শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের সাথে দেখা করে খোঁজ খবর নেই। পরিবারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করি।
এ সময় উপস্থিত ছিলেন পাথালিয়াকান্দি হাফিজিয়া মাদ্রাসার কোষাধক্ষ্য তাজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন সরকার, মুফতি ইউনুস আহমাদ আশরাফী, হারুনুর রশিদ, শাজাহান মিয়া, শাওন পাঠান প্রমুখ। স্থানীয়রা জানান, মঙ্গলবার কোন এক সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আলামিন এর ঘরের সর্বত্র। এতে তার পুরো ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
জানা যায়, পাথালিয়াকান্দি গ্রামের মরহুম কাশেম সরকারের ছেলেরা প্রবাস থেকে নিজেদের উপার্জনের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে মাহে রমজান উপলক্ষে শতাধিক পরিবারকে ৩০ কেজি করে চাউলের বস্তা ও আর্থিক অনুদান দিয়েছেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com