সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি ।। কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়াম হল রুমে এক মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট পরীক্ষা ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠানে কারাতে প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবুসহ ছাত্র-ছাত্রীবৃন্দ
গত রবিবার কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়াম হল রুমে এক মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট পরীক্ষা ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের বেল্ট ও সনদপত্র বিতরণ করেন সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক বিদেশ থেকে কারাতে প্রশিক্ষণ প্রাপ্ত সিহান মোখলেছুর রহমান আবু।
একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু সনদ বিতরণ শেষে বিজয়ীদেরকে অভিনন্দন জানান এবং উপস্থিত অভিভাবক, অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রী, একাডেমির কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ইতিমধ্যে কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতা ছাড়াও ইতিপূর্বেও ইংল্যান্ড, জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া সহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক অর্জন করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।=== সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com