রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান-====
বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর বনানীতে ‘ফোর্টিস হসপিটাল’ (Fortis Hospital)-এর উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বনানীর অভিজাত হোটেল ‘ইউনিক রিজেন্সি’ (Unique Regency Hotel)-তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রমজান মাসের মাহাত্ম্য প্রচার এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট গ্রুপ এবং মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আমন্ত্রিত অতিথিদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা বাংলাদেশি রোগীদের ভারতে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন।
অনুষ্ঠানে মেডিকেল ট্যুরিজম বিশেষজ্ঞসহ প্রায় ৮০ জন বিশিষ্ট অতিথি অংশগ্রহণ করেন, যার ফলে আয়োজনটি একটি বিশাল মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে উপস্থিত অতিথিরা রমজানের আধ্যাত্মিক গুরুত্ব ও সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা করেন। ইফতার পরবর্তী সময়ে অতিথিদের সম্মানে বিশেষ বুফে ডিনারের আয়োজন করা হয়।
ফোর্টিস হসপিটালের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূজা চ্যাটার্জি। হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, পেশাদারিত্বের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আগত অতিথিরা ফোর্টিস হসপিটালের এই উদ্যোগ ও চমৎকার আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=