রহস্য উদ্‌ঘাটিত মামলার কেস ডকেট পর্যালোচনার নিমিত্তে মনিটরিং সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: ========সোমবার(১৬ মার্চ) নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে ৩ মাসের ঊর্ধ্বে রহস্য উদ্‌ঘাটিত চুরি, ডাকাতি ও নারী নির্যাতন মামলাসমূহের সুষ্ঠু তদন্ত ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে তদন্ত কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে এই
মনিটরিং সভার আয়োজন করেন রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ। সভায় দ্রুত রহস্য উদ্‌ঘাটনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারগণ হালনাগাদ কেস ডকেটসহ মামলার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারবৃন্দ, কমান্ড্যান্ট, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁ ও বগুড়া এবং পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ কার্যালয়, রাজশাহী।
আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন