নানাবাড়িতে বেড়াতে এসে শেষ যাত্রা কালীগঞ্জে ট্রাকচাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি:=================
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচ কাহুনিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে ফাতেমা নানাবাড়ি পাঁচ কাহুনিয়া গ্রামে বেড়াতে আসে। দুপুরে একটি গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় প্রাণ কোম্পানির একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জিলাল হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন