ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন এ্যাড. এম এ মজিদ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি-=============
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন এ্যাড. এম এ মজিদ। সোমবার সকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ তাকে দ্বায়িত্ব বুঝে দেন। সেসময় পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার দেশের ৪২টি জেলায় জেলা পরিষদ প্রশাসক হিসেবে ৪২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
ঝিনাইদহ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত প্রশাসক এমএ মজিদ। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=