৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ”===========
র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকা হতে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজা’সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৮২ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০৩ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ২০৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১২০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৫ টি অস্ত্র, ১৫১৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬০৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ১০৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ১২০ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১৩২ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৭৮২ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৫ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জগপুর দক্ষিণপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ জসিম (৪০) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জসিম (৪০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার যাত্রাপুর গ্রামের মোঃ আবুল হাসেম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিয়ার ও গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন