সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ:মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধ: -কুমিল্লার মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যোগে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উন্নয়ন ফোরামের উপদেষ্টা আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে উন্নয়ন ফোরামের সভাপতি সিআইপি জসীম উদ্দীনের বাড়ি থেকে উপজেলার এগারটি ইউনিয়নে প্রায় ২০০০ হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ওই দিন উন্নয়ন ফোরাম থেকে উপজেলার এক হত দরিদ্র পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয় ।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম পাঠান, উপজেলা জামায়াতে ইসলামি আমির হাফিজ নুরুন্নবী, উন্নয়ন ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আশরাফুল জামান মোল্লা, এসএম মনসুর আলম, জামায়াত ইসলামি মনোহরগঞ্জ শাখা ঝলম দক্ষিণ ইউনিয়ন আমির সাইফুল ইসলাম সালেহীন, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর আলম মিজি, আবুল খায়ের, জহিরুল ইসলাম, পেয়ার আহমেদ, সাইফুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com