সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।========
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশন (IBWF) এর পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকালে জনকল্যাণ ট্রেডার্সের ৩য় তলায় এই ব্যবসায়ী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশন (IBWF) এর সভাপতি কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ নাঈম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশন (IBWF) এর সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল। সংগঠনের উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম। এসময় সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নুরুল হক সরকার ফারুক, মোঃ আমির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আবু কাউছারসহ সংগঠনের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশন (IBWF) এটি মূলত একটি জ্ঞাননির্ভর ব্যবসায়িক সংগঠন যা শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক উন্নয়ন, গবেষণা এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে থাকে। সবশেষে সংগঠনের সাফল্যে ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com