সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি===============কক্সবাজারের টেকনাফে একাধিক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন চান্দলী পাড়া বাজার এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কান্তি দাশ, এএসআই মানষ বড়ুয়া ও এএসআই তুষার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। আটক কামাল হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, একাধিক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কামাল হোসেন। তাকে আটক করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com