জীবনের শেষ প্রান্তে বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল হুদা, সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ===============কক্সবাজারের টেকনাফ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ নুরুল হুদা গুরুতর অসুস্থ অবস্থায় জীবনের শেষ প্রান্তে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকা এই প্রবীণ মুক্তিযোদ্ধা বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন।

জীবনের এই সংকটময় সময়ে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

অসুস্থতার বিষয়ে তিনি বলেন, “আমি খুবই অসুস্থ। যে কোনো সময় এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। যদি জীবনে কারও সঙ্গে কোনো ভুল করে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন।”

টেকনাফের শিক্ষা ও সামাজিক উন্নয়নে আলহাজ নুরুল হুদার অবদান দীর্ঘদিনের। তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং প্রায় ৩০ বছর বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়াও সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হিসেবে টানা ১৩ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে তার দৃঢ় অবস্থান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

তিনি বর্তমানে কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিক সমাজের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

প্রায় ৭৫ বছর ৫ মাস বয়সী এই বীর মুক্তিযোদ্ধা ব্যক্তিগত জীবনে ছিলেন সৎ, সাহসী ও মানবিক চরিত্রের অধিকারী। সমাজের কল্যাণে তিনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।

পারিবারিক জীবনে তিনি পাঁচ সন্তানের জনক। তার সন্তানরা হলেন— এবিএম জাফর আলম, রুবি আক্তার, মুজিবুর রহমান খোকন, জিয়াউর রহমান জিয়া এবং সাবেকুন্নেহার বেবী।

এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ এই গুণী বীর মুক্তিযোদ্ধার সুস্থতা কামনা করেছেন এবং তার দীর্ঘ কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন