কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও যুব বিভাগের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা সংবাদদাতা জানান ===== কুমিল্লা মহানগরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ও যুব বিভাগের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় নগরীর রেসিডেন্সিয়াল স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও মহানগরীর প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান,সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন,
অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মাস্টার সফিউল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী, অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজী, সহকারী সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, আব্দুল হাই শরীফ ও জয়নাল আবেদীন দুখু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তারা সরকারি বিভিন্ন দফতরসহ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ কর্মসূচিতে সরকারের কোনো ত্রাণ সহায়তা নেই; সংগঠনের নিজস্ব উদ্যোগ ও সদস্যদের সহযোগিতায় এ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদসামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সংবাদ প্রকাশঃ ১৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন