কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সিটিভি নিউজ।। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুমিল্লায় পালিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের উদ্যোগে কুমিল্লা নগরীর সারদা রানী মাঠে বর্ণাঢ্য র্যালি, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ দিবস ও পরিচ্ছন্নতা অভিযান পালিত হচ্ছে। ডেঙ্গু একটি মারাত্মক রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বাসা-বাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য নগরবাসীকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহআলম, জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার আবু সায়েম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ১ আতিক সেলিম রুবেলসহ জেলা প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে নিজ নিজ বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সংবাদ প্রকাশঃ ১৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=