সিটিভি নিউজ।।ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============ পবিত্র মাহে রমদানের তাৎপর্য তুলে ধরে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া, মিলাদ, মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ, ২৪ রমজান) বিকেলে শহরের ঝাউতলা ডিপিএইচই ওয়াশ ট্রেনিং সেন্টার হলরুমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ কে থিং অং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট সিরাজুল হক, এডভোকেট আবু মুছা, মৌলানা আজিজুল হক, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর, প্রথম শ্রেণির ঠিকাদার মো. আবদুল্লাহ, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আওয়াল, দৈনিক দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বিজয় কুমার নাথ, দৈনিক রূপালী সৈকতের নির্বাহী সম্পাদক শেখ সেলিম এবং দৈনিক কক্সবাজারের ম্যানেজার রেজাউল করিম।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই সাংবাদিকদের পেশাগত সততা ও নৈতিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, পবিত্র রমজানের শিক্ষা আমাদের পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করে। এই মূল্যবোধ ধারণ করেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে ধৈর্য, সংযম ও মানবিকতার চেতনা জাগ্রত করে। এই মাসের শিক্ষা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, মানুষের অধিকার রক্ষা করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই গণমাধ্যমকর্মীদের অন্যতম দায়িত্ব। কক্সবাজার জেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদু রাজ্জাক ও আয়াছরবি কামরুন্নাহার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী সিকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, কবি ও সাংবাদিক জসিমউদ্দিন, শামসুল আলম শ্রাবণ, মোহাম্মদ আমিন উল্লাহ, জাহেদ হোসেন, সরওয়ার কামাল খন্দকার, কায়ছার হামিদ, সালাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইউচুপ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সোহেল, রমজান আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এ সময় তারা সমাজে সত্য, ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা ইফতার ও নৈশভোজে অংশ নেন। সংবাদ প্রকাশঃ ১৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com