আমরাও চায় সাম্যর বাংলাদেশ, বিএনপি এখন ক্ষমতায় আছে আমাদের কারণে বিএনপি’র কোন বদনাম যেন না হয়-কামরুল হুদা

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান==
কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন – প্রতিটা ইউনিয়নের ষড়যন্ত্রকারী আছে আমরা কাজ করছি এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করছি, কারা কারা জামাতের সাথে আঁতাত করেছেন, নির্বাচনের তিন মাস আগেই ভোটার আসা যাওয়ার অটো ভাড়া নিয়েছেন তারা কি অটো ভাড়া দিয়েছে, আপনারা যারা সাধারন ভোটার কেন্দ্রে অটো দেখেছেন, এজেন্টের জন্য টাকা দেওয়া হয়েছে অথচ অনেক ভোটকেন্দ্রে থেকে এজেন্টরা আমাকে ফোন করেছে তাদেরকে টাকা দেওয়া হয়নি, বিএনপিতে অনেক ভালো মানুষ আছে, নির্বাচনের কেন্দ্রে যারা দায়িত্বে পালন করছেন খরচ করে একটা হিসেব দিয়েছেন বাকী টাকা ফেরত দিয়েছেন, এরকম ভালো মানুষদের জন্য আজকে আমি আপনাদের সামনে ইফতার মাহফিলে হাজির হয়েছি। কিছু ভালো মানুষ না থাকলে দলে আমি সবাইকে মুনাফিক বলতাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায়, দেশে নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তাহলে আপনাদের ভয় কিসের, দল তো ক্ষমতায় আছে, তাহলে কেন বিভাজন করেন, দেশ নায়ক তারেক রহমান বলেছেন উনি নির্বাচিত হয়েছেন একটি দলের ব্যানারে, কিন্তু তিনি সারা বাংলাদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী, আমরাও চায় সাম্যর বাংলাদেশ, বিএনপি এখন ক্ষমতায় আছে আমাদের কারণে বিএনপি’র কোন বদনাম যেন না হয়।
তিনি শনিবার (১৪ই মার্চ )বিকেলে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ইফতার দোয়া মাহফিলে উপজেলার দীর্ঘদিনের উপজেলা জাতীয় পাটির (এরশাদ) সাধারণ সম্পাদক খোরশেদ আলম ফুল দিয়ে আনুষ্ঠানিক বিএনপিতে যোগদান করেন।
পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহববত ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায়
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, হুমায়ুন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি গাজী সহিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ মজুমদার, সহ-সভাপতি ওয়াহিদুল রহমান মুক্তু, শাহাবুদ্দিন উদ্দিন ফরায়েজী লাল্টু, আ. ন. ম. সলিমুল্লাহ টিপু, শাহ আলম, শাহিন রেজা, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মিয়াজি, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। সংবাদ প্রকাশঃ ১৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=