ব্রাহ্মণপাড়ায় অসহায় ও হতদরিদ্র ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় এক হাজার মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার (১৪ মার্চ) সকাল থেকে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় তাঁর নিজ বাসভবনে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে আসা অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।

এ সময় ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে এবং এতে তাদের পরিবারের ঈদ আনন্দ কিছুটা হলেও বাড়বে।

স্থানীয়রা জানান, প্রতিবছরই ঈদকে সামনে রেখে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী অসহায় মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও তিনি বিভিন্ন সময় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। সংবাদ প্রকাশঃ ১৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন