বাংলা একাডেমির বইমেলায় ‘উৎস’র মোড়ক উন্মোচন

সিটিভি নিউজ।। বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় উত্তম বহ্নি সেন সম্পাদিত উৎস খেলাঘর আসরের প্রকাশনা ‘উৎস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় উত্তম বহ্নি সেন সম্পাদিত উৎস খেলাঘর আসরের প্রকাশনা ‘উৎস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গত ১১ মার্চ। মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (অব:) বীর মুক্তিযোদ্ধা ড. মো: আজিজুর রহমান হুমায়ুন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) ও বাংলা একাডেমির জীবন সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান (অব:) প্রকৌশলী পরিমল বিকাশ সূত্রধর, বাংলা একাডেমির উপপরিচালক-কবি ও গবেষক ড. সাহেদ মন্তাজ, বাংলা একাডেমির কর্মকর্তা-কথা সাহিত্যিক মনি হায়দার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবির, প্রকাশনা সংস্থা মেঘমালা’র স্বত্ত্বাধিকারী স্বপন দাস, ‘উৎস’ এর সম্পাদক উত্তম বহ্নি সেন প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ১৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন