সাংবাদিকদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের ইফতার মাহফিল

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা ============বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাসান আহমেদ এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মোঃ নাজমুল হাসান পঞ্চায়েত।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব শহিদুল্লাহ মিয়াজি।
এ সময় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সমাজের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। ইফতার মাহফিলটি সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
পরিশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাসান আহমেদ।

ক্যাপশন
বক্তব্য রাখছেন মহানগর ছাত্র শিবির সভাপতি হাসান আহমেদ, পাশে উপস্থিত, নাজমুল হাসান পঞ্চায়েত, ও আবুল হাসনাত বাবুল। ,
সংবাদ প্রকাশঃ ১৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন