বুড়িচংয়ে পীরযাত্রাপুর ইউনিয়ন ও বাকশীমূল ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ====সংবাদদাতা কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুবিধা ভোগীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১২ মার্চ পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী ৯ ওয়ার্ডের ৯৮৫ জনকে জন প্রতি ১০ কেজি করে অসহায় গরীব দুঃস্থ সুবিধা ভোগীদের মাঝে এসব চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আবুল মন্সুর মজুমদার রাজীব। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জুবায়ের হাসান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে আব্দুল হক, জয়নাল আবেদীন, আতিকুর রহমান, জসিম উদ্দিন, নজরুল ইসলাম ভূইয়া, জামাল হোসেন সহ সকল সংরক্ষিত মহিলা সদস্য গণ।
বাকশীমূল ইউনিয়ন ঃ

উপজেলার বাকশীমূল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন, ইউপি সচিব মারজানা আক্তার, সহকারী সচিব জয়নাল আবেদীনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়নের ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৪-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন