ঝিনাইদহে ১৫’শ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

সিটিভি নিউজ।। ঝিনাইদহ প্রতিনিধি- ==============
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ এ চাউল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ট্যাগ অফিসার সন্দীপ কুমার, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহেদুজ্জামানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন জানান, ইউনিয়নের ১৪ টি গ্রামের ১ হাজার ৫ শত ৫৪ জন উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সংবাদ প্রকাশঃ ১২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন