কুমিল্লায় নাগরিক অধিকার ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | ১১ মার্চ, ২০২৬=============
​পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লায় ‘নাগরিক অধিকার ফোরাম’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা কুমিল্লা মহানগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিরসনে ও জনস্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​নাগরিক অধিকার ফোরাম কুমিল্লার সভাপতি ডাক্তার আব্দুল লতিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শাহজাদা এমরান।
​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, অধ্যক্ষ শফিকুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল এবং অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
​এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ও সিটিভি নিউজ-এর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, ডাক্তার আরিফ মোর্শেদ খান এবং কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রহমান এবং অধ্যাপক মো. শরিফুল আলম। বক্তারা তাদের বক্তব্যে কুমিল্লা মহানগরীর যানজট, ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিদ্যমান বিভিন্ন নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
​আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজকর্মী ও বিএনপি নেতা জামিল আহমেদ খন্দকার। অনুষ্ঠানে শহরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন