এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন পারভেজ বাপ্পী

সিটিভি নিউজ@
প্রতিবছরের ন্যায় এবারও কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২১ রমজান/১১ মার্চ ২০২৬) সিটিভি নিউজ২৪ এর উপদেষ্টা কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পির উদ্যোগে এ ইফতার আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার যুগ্ম পরিচালক সনিয়া রহমান ও তাদের পরিবারের সদস্যরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাবুবুল আলম বাবু এবং সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ইফতার আয়োজনে সংরাইশ সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে অতিথিরা ইফতারে অংশ নেন এবং তাদের সঙ্গে সময় কাটান।