মনোহরগঞ্জে যুবদল নেতার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

সিটিভি নিউজ।। মানোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি জানান====== : কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ও বর্তমান যুবদল নেতা মনজুরুল ইসলাম মঞ্জুর সুস্থতা কামনায় কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা সাবেক ছাত্র নেতা এইচ এম আরিফুর রহমান এর সভাপতিত্বে উপজেলা খোদাইভিটা বিএনপি কার্যালয়ে বিএনপি এর অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব

মাওলানা হাবিব উল্লাহ।এ সময় ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের ।সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান, মহিউদ্দিন, মাহফুজ, শাকির,আনাস, রুবেল,জহিরসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন