কুমিল্লা টিক্কাচর মহাশ্মশানে শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা শুরু ২৪ মার্চ

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। ==================
সারাদেশের ন্যায় আসছে ২৪ মার্চ হতে ২৮ মার্চ ৫ দিনব্যাপী কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডস্থিত টিক্কাচর মহাশ্মশান হিন্দু সৎকার সংঘের আয়োজনে শ্রীশ্রী শিব শংকর ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৯ম শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা।
এ উপলক্ষে ২৪ মার্চ মঙ্গলবার সায়ংকালে শ্রীশ্রী বাসন্তী মায়ের আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠী পূজা এবং ২৫ মার্চ বুধবার সপ্তমী বিহিত পূজা, ২৬ মার্চ বৃহস্পতিবার অষ্টমী বিহিত পূজা, ২৭ মার্চ শুক্রবার নবমী বিহিত পূজা এবং ২৮ মার্চ শনিবার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।
জানা যায়- এবছর দেবী নৌকায় আগমন করবেন এবং ঘোটকে গমন করবেন।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=