কালীগঞ্জে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি=============ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্টজিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনায়দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকালে মোবারক আলী স্কুল মাঠেইফতার পূর্বে সভাতে প্রধান বক্তা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি শহিদ জিয়ার এক আদর্শের দল। গত ১২ ফেব্রয়ারী নির্বাচনে যারা ধানের শীষের পরাজয়ে ষড়যন্ত্র করেছে তাদের থেকে সজাগ থাকতে হবে। আগামী স্থানীয় নির্বাচন গুলিতে বিএনপির নেতাকর্মীদের ঔক্যবন্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, এখানে আর কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। সবাইকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দ্দেশনা মেনে দল করতে হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, ইসরাইল হোসেন জীবন ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে ইফতার পূর্বে মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=