রোদ-বৃষ্টি-ঝড় এবং উৎসব-পার্বণেও ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, সংবাদদাতা জানান ===========
জেলা প্রতিনিধি :রোদ-বৃষ্টি-ঝড় এবং উৎসব-পার্বণ অপেক্ষা করে শহরের যানবাহনের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ। শুধু তাই নয় রমজানেও ইফতারের সময় দাঁড়িয়ে থেকে ইফতার করেন এবং পালন করেন সারাদিন দাঁড়িয়ে থেকে যানজট নিরসনের দায়িত্ব। বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা সত্ত্বেও ট্রাফিক বিভাগ চেষ্টা করছে শহরের যানবাহনের শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেই ধারাবাহিকতায় মানবিক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
ট্রাফিক পুলিশের এই বিষয়টি সেন্সেটাইজ করার তিনি ইফতারি পূর্ব মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করেন।অতঃপর ট্রাফিক সদস্যদের সাথে একাত্মতা প্রকাশ করে, এবং ট্রাফিক পুলিশদের দায়িত্বে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে লিটন ব্রিজ এর সন্নিকটে ইফতার গ্রহণ করেন। পুলিশ সুপার ট্রাফিক পুলিশ সদস্যদের কে পবিত্র রমজান মাসে ইফতারের সময় ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন