ব্রাহ্মণপাড়া ধান্যদৌল যুব সমাজের ইফতার ও দোয়া মাহফিল

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। =============
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল যুব সমাজের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৪টায় ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে মাওলানা আরাফাত হোসাইন জিহাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট দানবীর মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন। এসময় হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমিনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান মনতাজী। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=