ব্রাহ্মণপাড়ায় বাড়ি নির্মাণে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের নেতা গ্রেফতার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রাত ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সামাদের বাড়ি নির্মাণকাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ও ওসি (তদন্ত) টমাস বড়ুয়া।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সামাদের বাড়ি নির্মাণকাজকে কেন্দ্র করে আক্তার হোসেনের বিরুদ্ধে ১ কোটি টাকা চাঁদা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=