সিটিভি নিউজ।। মোঃ রুকুনুজ্জামান বাবুল সংবাদদাতা পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টায় পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সোহেল মারুফ স্বপন।
অনুষ্ঠানের একপর্যায়ে পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ.জেড.এম মিনহাজুল হক আগামী পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “পার্বতীপুর পৌরসভার হারানো গৌরব পুনরুদ্ধার এবং জনগণের সেবায় আমি আবারও প্রার্থী হতে চাই।” উপস্থিত নেতা-কর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে সমর্থন জানান।
ইফতারের আগে জাতির মঙ্গল কামনা এবং জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ হুমায়ুন কবির মিলনপুরী।
অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশাল এই গণজমায়েত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোনাজাত শেষে উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফল করতে পৌর বিএনপির নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করেন। সংবাদ প্রকাশঃ ১০-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com